Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছেলেও

ডেস্ক সংবাদ

চুয়াডাঙ্গায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান চায়না খাতুন নামের এক নারী। আর মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কিছুক্ষণ পরই মারা যান তার ছেলে সাইফুল ইসলাম (৪০)।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় এই ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মাথায় আঘাত পান চায়না খাতুন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন ছেলে সাইফুল। শোক সইতে না পেরে তিনি সেখানে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা দ্রুত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রবিন জানান, মা-ছেলে প্রায় একই সময়ে মারা যান। একসাথে দুই প্রিয়জনের মৃত্যুতে পরিবারসহ হাসপাতালে উপস্থিত সবাই গভীর শোকাহত হন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প

গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর