Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

হোয়াটসঅ্যাপ ক্লোন করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ, সতর্ক থাকার কৌশল জানুন

ডেস্ক সংবাদ

হোয়াটসঅ্যাপে ‘স্ক্রিন মিররিং’ প্রতারণা : মুহূর্তেই খালি হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সতর্ক থাকবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে নতুন ধরনের প্রতারণা কৌশল ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। প্রতারণার এই পদ্ধতি পরিচিত ‘স্ক্রিন মিররিং জালিয়াতি’ নামে।

কীভাবে প্রতারণা হচ্ছে?

প্রথমে প্রতারকেরা ভুক্তভোগীকে ফোন করে নিজেদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। বলা হয়, ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে এবং তা জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার অন করতে বলা হয়।

একবার স্ক্রিন শেয়ার চালু হলে প্রতারকেরা সরাসরি ফোনের পর্দা দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারে। তারা ব্যাংক অ্যাপে প্রবেশ করে পিন, পাসওয়ার্ড, ওটিপি ইত্যাদি হাতিয়ে নেয়। এতে মুহূর্তের মধ্যেই অ্যাকাউন্ট খালি হয়ে যায়।

কিছু ক্ষেত্রে তারা ফোনে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করিয়েও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তাও বিপন্ন করছে।

বিশেষজ্ঞদের মতামত

ইনেফু ল্যাবসের সিইও তরুণ উইগ জানান, আধুনিক ব্যাংকিং অ্যাপে স্ক্রিন শেয়ার নিষিদ্ধ করা থাকলেও কিছু তৃতীয় পক্ষের অ্যাপ সেই নিরাপত্তা ভেদ করতে সক্ষম। তাই ব্যবহারকারীদের সতর্ক থাকা জরুরি।

কীভাবে সতর্ক থাকবেন?

✅ ব্যাংকের নামে ফোন এলে প্রথমে পরিচয় যাচাই করুন
✅ হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার এড়িয়ে চলুন
✅ একান্ত প্রয়োজনে শুধু পরিচিত ও বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করুন
✅ স্ক্রিন শেয়ার চালু থাকলে কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করবেন না
✅ অপরিচিত অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন

বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাই এখন সবচেয়ে বড় সুরক্ষা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Print
Email

সর্বশেষ সংবাদ

image-289832-1773137340
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
WhatsApp Image 2026-03-10 at 1.33.24 PM
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
image-2-10-800x445
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
IMG_3275-696x394
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
Screenshot_1
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
Sadik-Khan-69ad1f0947905
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের

সম্পর্কিত খবর