Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করলেই আটক ও ফেরত পাঠানোর হুঁশিয়ারি

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন করে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন—অবৈধ পথে ব্রিটেনে প্রবেশ করলে, তাকে আটক করা হবে এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে

নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী এক অভিবাসীর বাস্তব উদাহরণ তুলে ধরে লেখেন, “অবৈধ অভিবাসন হলো অপরাধচক্রের ব্যবসা, যাদের কাছে মানুষের জীবন কোনো গুরুত্ব রাখে না। আমার প্রথম অগ্রাধিকার এই নোংরা ব্যবসা বন্ধ করা।”

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সম্প্রতি দেশজুড়ে অভিবাসনবিরোধী অভিযানে রেইড ও গ্রেফতারের হার ৫০ শতাংশ বেড়েছে। প্রধানমন্ত্রী দাবি করেছেন, তার নেতৃত্বে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে অবৈধভাবে যুক্তরাজ্যে ঢোকা কঠিন হয়ে পড়ে।

তবে প্রধানমন্ত্রীর এই পোস্ট সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। হাজারো মন্তব্যের বড় একটি অংশে সরকারের অভিবাসন নীতি এবং ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের বিষয়ে ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

সমালোচকরা বলছেন, ঘোষণা নয়, বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপই এখন জরুরি। সরকারি তথ্যে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিরোধী দলগুলোর অভিযোগ, সরকারের নীতিগুলো কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকায় অপরাধচক্র আরও সক্রিয় হয়ে উঠেছে, ফলে অভিবাসন সংকট আরও জটিল রূপ নিয়েছে।

সূত্র: সামাজিক মাধ্যম

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর