Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পূর্ব লন্ডনের উদয়া রেস্তোরাঁর লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত

ডেস্ক সংবাদ

পূর্ব লন্ডনের ইস্ট হ্যামে অবস্থিত জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ উদয়া তাদের ব্যবসায়িক লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করেছে নিউহ্যাম কাউন্সিল। হোম অফিসের তদন্তে বেরিয়ে এসেছে, রেস্তোরাঁটি ন্যূনতম মজুরি না দিয়ে কর্মীদের কাজে লাগানো এবং অবৈধ অভিবাসীদের নিয়োগ দিচ্ছিল।

গত জুন মাসে কাথেরিন রোডে অবস্থিত এই রেস্তোরাঁতে হঠাৎ অভিযান চালায় হোম অফিসের কর্মকর্তারা। সেসময় দেখা যায়, সাতজন কর্মীর মধ্যে চারজন অবৈধভাবে কাজ করছেন। পাশাপাশি, কয়েকজন কর্মী অভিযোগ করেন, তারা আইনি ন্যূনতম মজুরির অনেক কম বেতন পান এবং তার বদলে খাবার ও থাকার সুবিধা দেওয়া হয়।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের জুনে একই রেস্তোরাঁকে £১,৮০,০০০ জরিমানা করা হয়েছিল একই ধরনের লঙ্ঘনের কারণে। এতে মালিকপক্ষ বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়ে।

চলতি বছরের ১১ আগস্ট, নিউহ্যাম কাউন্সিলের লাইসেন্সিং সাব-কমিটিতে রেস্তোরাঁর লাইসেন্স বিষয়ে শুনানি হয়। লাইসেন্সধারী পরজীশ কুমার জানান, ব্যস্ততার কারণে তিনি যথাযথ তদারকি করতে পারেননি এবং কর্মীদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়নি। তবে তিনি ভবিষ্যতে ব্যক্তিগতভাবে বেশি সময় দেওয়ার ও প্রয়োজনীয় পরিবর্তন আনার আশ্বাস দেন।

রেস্তোরাঁর পক্ষে লেবার পার্টির এমপি স্টিফেন টিমস কমিটিতে একটি চিঠি জমা দেন, যেখানে মালিকের সহযোগিতা ও দায় স্বীকারের বিষয়টি উল্লেখ করে বিষয়টিকে “প্রথমবারের ভুল” হিসেবে দেখার অনুরোধ জানানো হয়।

তবে কমিটির পর্যবেক্ষণে উঠে আসে, মালিক ও সুপারভাইজার—দুজনেরই লাইসেন্স সংক্রান্ত ন্যূনতম জ্ঞান নেই, যা তাদের বিস্মিত করেছে। এ কারণে কমিটি সিদ্ধান্ত নেয়, উদয়ার লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত থাকবে। একই সঙ্গে, রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রে কঠোর নতুন শর্ত যুক্ত করা হয়েছে এবং বর্তমান সুপারভাইজারকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে চালু হওয়া উদয়া রেস্তোরাঁ কেরালার ঐতিহ্যবাহী খাবারের জন্য সুপরিচিত এবং সাম্প্রতিক বছরগুলোতে টিকটকে জনপ্রিয়তা পেয়েছে। তবে এই ঘটনা রেস্তোরাঁটির সুনাম ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্র: দ্য স্ট্যান্ডার্ড

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর