Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নারীর গলা কেটে হত্যার পর ঘরে গোসল করে পালাল দুর্বৃত্তরা

ডেস্ক সংবাদ

ভারতের হায়দ্রাবাদে নিরাপদ আবাসিক এলাকায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫০ বছর বয়সী রেণু আগরওয়াল নামের এক নারীকে ঘরে ঢুকে হত্যা করে চোরেরা শুধু লুটপাটই করেনি, হত্যার পর তারা সেখানে গোসল করে, রক্তমাখা পোশাক ফেলে রেখে পালিয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানায়, সাইবারাবাদের আইটি অঞ্চলের ‘সোয়ান লেক’ অ্যাপার্টমেন্টের ১৩ তলায় পরিবারসহ বসবাস করতেন রেণু। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে তার স্বামী ও ২৬ বছর বয়সী ছেলে স্টিল ব্যবসার কাজে বাসা থেকে বের হয়ে যান। বিকেল ৫টার দিকে স্ত্রী ফোন না ধরায় সন্দেহ হয় স্বামীর। তিনি দ্রুত বাসায় ফিরে আসেন।

তবে বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায়, প্লাম্বারের সাহায্যে বারান্দা দিয়ে ঢুকে তিনি স্ত্রীর নিথর দেহ দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত তদন্ত শুরু হয়।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা রেণুর হাত-পা বেঁধে প্রেসার কুকার দিয়ে আঘাত করে এবং পরে ছুরি ও কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর তারা ঘর থেকে ৪০ গ্রাম সোনা ও ১ লাখ রুপি নগদ টাকা লুট করে নেয়।

অপরাধ সংঘটনের পর তারা ঘরের বাথরুমে গোসল করে, পোশাক পরিবর্তন করে এবং রক্তমাখা পোশাক ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে হতবাক করেছে, কারণ এটি একটি নিরাপদ আবাসিক এলাকা হিসেবে পরিচিত।

রেণুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং কুকাটপল্লি থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ, ফরেনসিক নমুনা এবং আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত এগিয়ে নিচ্ছে।

এই নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সূত্র: এনডিটিভি

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর