Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে

ডেস্ক সংবাদ

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মর্মান্তিক একটি হত্যাকাণ্ড ঘটেছে। নেশার জন্য টাকা না পেয়ে ভাগ্নে সৌরভ হাসান রুদ্র (২২) তার মামা আনিসুর রহমানকে (২৩) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভবানীপুর উত্তরপাড়া জয়বাংলা মোড়ে রোকনুজ্জামানের বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আনিসুরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনিসুর রহমান ওই এলাকার আলি নেওয়াজের ছেলে। অভিযুক্ত সৌরভ একই এলাকার রোকনুজ্জামানের ছেলে এবং ঘটনার পর থেকে পলাতক।

পারিবারিক সূত্র জানায়, মামা-ভাগ্নের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সেদিন দুপুরে কথা-কাটাকাটার একপর্যায়ে সৌরভ তার ভাবীর কাছ থেকে বটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামাকে উপর্যুপরি কোপাতে থাকে। এই নৃশংস ঘটনায় এলাকায় চরম শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রব জানান, নেশার জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: স্থানীয় প্রশাসন ও পারিবারিক সূত্র

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর