Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘গ্রিণ সিগন্যাল’ পেতে যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা

ডেস্ক সংবাদ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে শুরু হয়েছে যুক্তরাজ্যমুখী দৌড়ঝাঁপ। উদ্দেশ্য—দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে মনোনয়নের গ্রিণ সিগন্যাল পাওয়া।

দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সিলেটের অন্তত এক ডজন নেতা যুক্তরাজ্যে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেউ কেউ এখনো সফরের প্রস্তুতিতে আছেন। এদিকে যুক্তরাজ্য প্রবাসী নেতারাও দেশে ফিরে এলাকায় সভা-সমাবেশ করছেন দলীয় প্রার্থী হওয়ার আশায়।

কে কোথায়, কী করছেন?

  • সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী দুই প্রভাবশালী নেতা হলেন— খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী।

    • আরিফুল হক গত মে মাসে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসে জানিয়েছেন, জিয়া পরিবারের কেউ প্রার্থী না হলে তিনি নির্বাচন করতে চান।

    • মুক্তাদিরের তারেক রহমানের সঙ্গে পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি এবং ঘনিষ্ঠতা দলীয় মনোনয়নের ইঙ্গিত দিচ্ছে। তিনি ৩১ দফা কর্মসূচি নিয়ে এলাকায় সক্রিয় রয়েছেন।

  • সিলেট-৩ আসনে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী সম্প্রতি যুক্তরাজ্য সফর করে দেশে ফিরেছেন। একই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন।

  • সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী আবদুল হাকিম চৌধুরী,

  • সিলেট-৫ আসনের মামুনুর রশিদ মামুন, সিদ্দিকুর রহমান পাপলুজাকির হোসেন,

  • এবং সিলেট-৬ আসনের ড. এনামুল হক চৌধুরী, এমরান আহমদ চৌধুরীফয়সল আহমদ চৌধুরী এরই মধ্যে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, “গত জুলাইয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছি। তিনি আমার জনমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এবং মাঠে কাজ চালিয়ে যেতে বলেছেন।”

এই দৌড়ঝাঁপ স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে, বিএনপির আগামী নির্বাচনে মনোনয়ন নির্ধারণে তারেক রহমানের ভূমিকা কেন্দ্রীয় হয়ে উঠেছে। পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির প্রভাবও সিলেটের রাজনীতিতে আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর