Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুইজন, একসাথে ডুবে মৃত্যু তিন শিশুর

ডেস্ক সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তিন শিশু। তারা সবাই চাচাতো ও ফুফাতো ভাইবোন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—

  • শ্রাবন সরকার (৩), পিতা রতীশ সরকার

  • শুভ সরকার (৪), পিতা জগাই সরকার

  • অহনা সরকার (৫), পিতা ব্রজলাল সরকার

তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরের বাসিন্দা হলেও ঈদ উপলক্ষে পাঞ্জারাই গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় এক শিশু পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে অপর দুই শিশু পানিতে ঝাঁপ দেয়। কিন্তু কেউ সাঁতার জানত না। ফলে তিনজনই পানিতে তলিয়ে যায়।

প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেনি। কিছুক্ষণ পর এক নারী পুকুরে একটি দেহ ভাসতে দেখে চিৎকার করেন। তখন গ্রামবাসীরা ছুটে এসে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।

তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, তিন শিশুর নিথর দেহ পাশাপাশি শায়িত। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শিশুদের পিতা-মাতা শোকে বাকরুদ্ধ। হৃদয়বিদারক এই দৃশ্য দেখতে শত শত মানুষ হাসপাতালে ভিড় করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর