Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের

ডেস্ক সংবাদ

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নীতিতে সুখবর এসেছে। ভিসা ইস্যুর হার আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে বাংলাদেশি কূটনৈতিক সংবাদিকদের সংগঠন ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)’-এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশে আমাদের একটি বৃহৎ ভিসা কার্যক্রম রয়েছে। যদিও গত বছরের জুলাই-আগস্টের ঘটনার পর তা কিছুটা কমে গিয়েছিল, তবে এখন সেটি আবার আগের অবস্থানে ফিরে আসছে। বর্তমানে বাংলাদেশে আমাদের ভিসা কার্যক্রম বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ভবিষ্যতের দিকে তাকানো, অতীতের দিকে নয়। ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে সাময়িক নিরাপত্তাজনিত কারণে ভিসা বিভাগে জনবল পুনর্বিন্যাস করতে হয়েছিল। তবে এখন ভিসা ইস্যুর হার আগের চেয়ে অনেক বেড়েছে এবং আগামীতেও আরও বাড়বে।”

ভারত সরকারের আমন্ত্রণে ডিকাবের ২৩ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে ভারত সফরে রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর