Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভিক্ষুকের মৃত্যুর পর ঘরে মিললো বস্তাভর্তি টাকা

ডেস্ক সংবাদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘর থেকে উদ্ধার হয়েছে বস্তাভর্তি নগদ টাকা। ঘটনাটি জানাজানির পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলাগাঁও গ্রামের বাসিন্দা নাসির মিয়া (৬৫) দীর্ঘদিন ধরে ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন। গত ৯ অক্টোবর তার মৃত্যু হয়। পরদিন, পরিবারের সদস্যরা ঘর পরিষ্কার করার সময় একটি পুরোনো বস্তা খুঁজে পান। বস্তাটি খুললে দেখা যায়, ভেতরে গুচ্ছ গুচ্ছ টাকাভর্তি নোট রয়েছে।

পরে স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে টাকা গণনা করে দেখা যায়, মোট পরিমাণ প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা

অনেকেই ধারণা করছেন, নাসির মিয়া দীর্ঘ বছর ধরে ভিক্ষা ও মানুষের সহানুভূতির টাকাগুলো সঞ্চয় করে নিজ ঘরে লুকিয়ে রেখেছিলেন। কেউ কেউ বলছেন, তিনি হয়তো কাউকে বিশ্বাস না করে নিজের জমানো অর্থ নিজের কাছেই রাখতেন।

স্থানীয়রা জানান, নাসির মিয়া ছিলেন মিতব্যয়ী ও সৎ স্বভাবের মানুষ। তার এত অর্থ জমা ছিল—এমন তথ্য শুনে অনেকেই বিস্মিত।

বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, “ঘটনাটি পুরোপুরি সত্য। একজন ভিক্ষুকের ঘরে এত টাকা ছিল, এটা জেনে সবাই অবাক। এখন এটি শুধু গ্রামেই নয়, গোটা মাধবপুরেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর