Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা জানালেন রোজিনা

ডেস্ক সংবাদ

বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর জানার পর ভক্ত, সহকর্মী ও চলচ্চিত্র অঙ্গনে নেমেছে উদ্বেগের ছায়া।

এই পরিস্থিতিতে ইলিয়াস কাঞ্চনকে হাসপাতালে দেখতে যান এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। তিনি আগে থেকেই ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর জানতেন এবং তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন।

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে লন্ডনে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন রোজিনা।
তিনি জানান: “কাঞ্চন শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে বেশ দৃঢ়। মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান, যা তার ব্রেনের সমস্যার কারণে হচ্ছে। তবে সব মিলিয়ে তাকে দেখে আমি স্বস্তি পেয়েছি।”

রোজিনা আরও বলেন, “তিনি ধীরে ধীরে কথা বলছেন, তবে স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন। নিয়মিত নামাজ আদায় করছেন—এটা তাকে মানসিকভাবে শক্ত রাখছে।”

জানা গেছে, গত আগস্টে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়, যেখানে তিনটি রোবটের সহায়তায় জটিল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি অনকোলজিস্ট ড. ভিনায়ের তত্ত্বাবধানে টার্গেট থেরাপি নিচ্ছেন।

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর জানাজানি হওয়ার পর থেকেই দেশের চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন। ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রার্থনা ও শুভকামনা জানিয়ে যাচ্ছেন।

ইলিয়াস কাঞ্চন শুধু অভিনয়ের জন্যই নয়, নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা হিসেবে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর