Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সেলুনে চুল কাটাতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক সংবাদ

ঢাকায় সেলুনে চুল কাটানোর সময় কক্সবাজার জেলা যুবলীগের নেতা আব্দুল মোনাফ সিকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

আব্দুল মোনাফ কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক (এবং নিষিদ্ধ ঘোষিত) সহসভাপতি ছিলেন এবং বর্তমানে যুবলীগের একজন সক্রিয় নেতা। তার বিরুদ্ধে চলমান রাজনৈতিক সহিংসতা ও নিষিদ্ধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গত ৬ মে কক্সবাজার শহরে একটি ঝটিকা মিছিল বের করে যুবলীগ। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে মোনাফকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এছাড়া সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের এক মিছিলে অংশ নিয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে ভিডিও প্রকাশ করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, “মোনাফ চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একাধিক মামলার আসামি।”

তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর