Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর

ডেস্ক সংবাদ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হওয়া দুই বন্ধু পেছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। তারা হচ্ছেন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের রিজওয়ান আহমেদ শামিম (১৮) ও কাদের প্রধানের ছেলে নাজমুল হোসেন (২৩)।

স্থানীয় সূত্র ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে নতুন মোটরসাইকেল নিয়ে শামিম তার বন্ধু নাজমুলকে নিয়ে ঘুরতে বের হন। সারাদিন ঘুরে রাতে দাউদকান্দি উপজেলার নতুন বাজারে চা খেয়ে বাড়ি ফিরছিলেন তারা। রাত সাড়ে ১২টার দিকে খাদঘর এলাকায় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পুলিশ চালক ও গাড়ির পরিচয় শনাক্তে তদন্ত চালাচ্ছে। নিহত দুজনের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

ওসি রুহুল আমিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর