Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি

ডেস্ক সংবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেটকারে করে এক কৃষকের গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মৃদুল নন্দী জানান, সকালে তিনি বাড়ির পাশে গরুটি বেঁধে রাখেন। দুপুর ১২টার দিকে গরুটি দেখে আসলেও বিকেলে গিয়ে দেখেন, সেটি আর নেই। স্থানীয় এক স্কুলছাত্র জানান, সে প্রাইভেটকারে গরু তোলা দেখতে পেয়ে জিজ্ঞেস করলে অভিযুক্তরা জানায়, তারা গরুটি ক্রয় করেছে। পরে বিষয়টি কৃষক মৃদুল নন্দীকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে গরু না পেয়ে হতভম্ব হয়ে পড়েন।

তিনি আরও বলেন, চুরি হওয়া গাভিটির বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। “আমি গরিব মানুষ, এই গরুটিই ছিল আমার জীবিকার ভরসা। এখন একেবারে নিঃস্ব হয়ে গেলাম,” বলেন তিনি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, “প্রাইভেটকারে করে গরু চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর