Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেফতার ২

ডেস্ক সংবাদ

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে মঞ্জু রানী নামের এক গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ দিয়ার, ক্ষুর, কেঁচি, চোরাইকৃত মোটরসাইকেল এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে সংবাদ ব্রিফিংয়ে র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত ২১ অক্টোবর ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় মোটরসাইকেলে দুই যুবক এসে মঞ্জু রানীর কানের দুল ছিনিয়ে নিয়েছিল।

র‌্যাবের তৎপর তদন্তের পর শুক্রবার (৩১ অক্টোবর) সালথা উপজেলার দুইজন—শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) এবং রায়হান মোল্লা (২৫) গ্রেফতার হন। তাদের দেয়া তথ্যানুসারে খুলনা জিরো পয়েন্ট এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

শরীফুল ইসলাম ও রায়হান মোল্লা ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত। শরীফুল ইসলামের নামে ডাকাতি, খুন ও ছিনতাইয়ের ১০টি মামলা রয়েছে।

এর আগে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি শহরের ঝিলটুলী এলাকায় স্টাফ নার্স অরুনিমা ভৌমিককে রিকশা থেকে নামানোর সময় আহত করে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামীও ছিলেন শরীফুল ইসলাম। পরে তিনি জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত হন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর