Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

টেস্ট সিরিজ খেলতে আজ সিলেটে আসছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল

ডেস্ক সংবাদ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ সিলেটে পৌঁছাবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল। আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।

দুই দলের কাছেই সিরিজটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাইয়ের পাশাপাশি দলীয় কৌশল ও প্রস্তুতি পরখের সুযোগ হিসেবেও সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল।

বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন। দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, যিনি এই সিরিজে অংশ নিলে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর, ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর