Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নিলামে ইতিহাস গড়ল টুনা মাছ, দাম উঠল প্রায় ৩৯ কোটি টাকা

ডেস্ক সংবাদ

জাপানের রাজধানী টোকিওর তোয়োসু মাছবাজারে বছরের প্রথম নিলামেই চমক সৃষ্টি করেছে একটি বিশালাকৃতির ব্লুফিন টুনা মাছ। নববর্ষের এই নিলামে মাছটি রেকর্ড ৫১০ দশমিক ৩ মিলিয়ন ইয়েনে বিক্রি হয়েছে, যা মার্কিন মুদ্রায় প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন ডলার এবং বাংলাদেশি টাকায় আনুমানিক ৩৯ কোটি টাকা।

২৪৩ কেজি ওজনের এই টুনা মাছটি কিনে নেয় জাপানের প্রভাবশালী প্রতিষ্ঠান কিয়োমুরা করপোরেশন। প্রতিষ্ঠানটি জনপ্রিয় সুশি চেইন ‘সুশি জানমাই’ পরিচালনা করে। কোম্পানির প্রেসিডেন্ট কিয়োশি কিমুরা বলেন, জাপানে বিশ্বাস করা হয় বছরের প্রথম টুনা কেনা সৌভাগ্যের প্রতীক।

স্থানীয় সংবাদ সংস্থা কিয়োডোর বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, নববর্ষের এই ঐতিহ্যবাহী নিলামে কিয়োশি কিমুরা নিয়মিত অংশগ্রহণকারী। ‘টুনা কিং’ নামে পরিচিত তিনি প্রতি বছরই সর্বোচ্চ দামে ব্লুফিন টুনা কেনার জন্য আলোচনায় থাকেন।

নিলাম শেষে সাংবাদিকদের কিমুরা জানান, তিনি ধারণা করেছিলেন মাছটি তুলনামূলক কম দামে পাওয়া যাবে, তবে মুহূর্তের মধ্যেই দর অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়।

এর আগেও একাধিকবার টুনা কেনার ক্ষেত্রে রেকর্ড গড়েছেন কিমুরা। ২০১২ সালে তিনি একটি টুনা মাছ কিনেছিলেন ৫৬ দশমিক ৫ মিলিয়ন ইয়েনে, ২০১৩ সালে সেই অঙ্ক দাঁড়ায় ১৫৫ মিলিয়ন ইয়েনে। পরে ২০১৯ সালে ৩৩৩ দশমিক ৬ মিলিয়ন ইয়েনে আরেকটি ব্লুফিন টুনা কিনে নতুন রেকর্ড স্থাপন করেন।

সেই সময় তিনি নিজেই বলেছিলেন, দামটা হয়তো একটু বেশি হয়ে গেছে। তবে ছয় বছর পর এসে আবারও নিজের আগের সব রেকর্ড ভেঙে দিলেন তিনি।

প্রতিবছর তোয়োসু মাছবাজারের প্রথম নিলামে সাধারণত টুনা মাছের দাম আকাশচুম্বী হয়। গত বছর প্রথম নিলামে একটি টুনা মাছ ২০৭ মিলিয়ন ইয়েনে কিনেছিল আরেক সুশি চেইন প্রতিষ্ঠান অনোদেরা গ্রুপ।

নিলাম শেষ হওয়ার পরপরই বিপুল দামে কেনা এই টুনা মাছ কিয়োমুরার সুশি রেস্তোরাঁগুলোতে পরিবেশন করা হয়। রেস্তোরাঁয় উপস্থিত এক ক্রেতা সংবাদমাধ্যমকে জানান, বছরের শুরুতে এমন বিশেষ খাবার খেতে পারা তাঁর কাছে সৌভাগ্যের অনুভূতি তৈরি করেছে।

সূত্র: বিবিসি

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর