Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেট হয়ে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট চালু থাকবে মার্চ পর্যন্ত

ডেস্ক সংবাদ

ঢাকা–সিলেট হয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী বিমানের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত এক মাসের জন্য পিছিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মার্চ মাস পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল, ফেব্রুয়ারি মাস থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে সেই ঘোষণার মাত্র দুই দিনের মাথায় মঙ্গলবার নতুন করে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনটি।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, হজ ফ্লাইট পরিচালনাসহ কয়েকটি কারিগরি ও ব্যবস্থাপনাগত কারণে ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে টিকিট কাটা যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদের পুনর্বিবেচনায় আগের সিদ্ধান্ত সংশোধন করা হয়।

মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, পূর্বঘোষিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকবে।

বর্তমানে যুক্তরাজ্যের ক্ষেত্রে এই রুটের বাইরে ঢাকা–লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা সিলেট হয়ে ঢাকায় যাতায়াত করে।

এর আগে রবিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছিল, ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটের যাত্রীদের জন্য ঢাকা–লন্ডন–ঢাকা রুটে বিকল্প ফ্লাইট, ভ্রমণের তারিখ পরিবর্তন কিংবা টিকিট রিফান্ডসহ অন্যান্য সুবিধা বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।

যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য বিমান বাংলাদেশের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ অথবা +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে প্রথমবারের মতো ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে একমাত্র বিমানই এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই ফ্লাইট বন্ধের গুঞ্জন ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর