Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট বিভাগে এক লাখের বেশি পোস্টাল ভোটের নিবন্ধন

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে সিলেট বিভাগের চার জেলার এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি ও সরকারি চাকরিজীবী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগের চার জেলা থেকে মোট ১ লাখ ২ হাজার ৭৩৬ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৪১৬ জন

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ সংখ্যক নিবন্ধন হয়েছে সিলেট জেলায়। এ জেলা থেকে মোট ৪৫ হাজার ৫৮১ জন প্রবাসী ও সরকারি চাকরিজীবী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৩৮ হাজার ৪৭৭ জন এবং নারী ৭ হাজার ৩২৯ জন। বর্তমানে এই জেলায় ২২৫ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মৌলভীবাজার জেলায় পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৮৮ জন এবং নারী ৩ হাজার ৬১০ জন। এ জেলায় অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৭০ জন

সবচেয়ে কম নিবন্ধন হয়েছে হবিগঞ্জ জেলায়। এ জেলা থেকে মোট ১৫ হাজার ৪১০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ১৫ জন এবং নারী ২ হাজার ৩৯৫ জন। এখানে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৬৮ জন

অন্যদিকে, সুনামগঞ্জ জেলা থেকে নিবন্ধন করেছেন ১৮ হাজার ১৫৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৭১ জন এবং নারী ৩ হাজার ৮২ জন। এই জেলাতেও ৬৮ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী ও সরকারি চাকরিজীবীদের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে আগ্রহ বৃদ্ধি পাওয়ায় এই নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি নির্বাচনী অংশগ্রহণের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি বলে মনে করছেন তারা।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর