Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

টাওয়ার হ্যামলেটসে অসহায়দের জন্য মিলিয়ন পাউন্ড বাজেটে মিলস অন হুইলস সার্ভিস চালু 

ডেস্ক সংবাদ

বারার একাকী বসবসাকারী, বয়স্ক এবং অসহায় বাসিন্দাদের ঘরে গরম খাবার (হট মিলস) পৌঁছে দিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল চালু করেছে “মিলস অন হুইলস” সার্ভিস।
এই উদ্যোগটি এডাল্ট সোশ্যাল কেয়ার সার্ভিসকে (প্রাপ্তবয়স্ক সামাজিক সেবাকে) উন্নত করতে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিজনিত সংকট মোকাবিলায় কাউন্সিলের ৩ মিলিয়ন পাউন্ড বিনিয়োগে গৃহীত কর্মসূচির অংশ।
টাওয়ার হ্যামলেটসে পেনশন ক্রেডিট পাওয়া পেনশনারদের অনুপাত ইংল্যান্ডের মধ্যে সর্বোচ্চ, যা ৪২ শতাংশ।মিলস অন হুইলস সার্ভিস বা পরিষেবার মাধ্যমে বাসিন্দাদের বাড়িতে পুষ্টিকর খাবার সরাসরি পৌঁছে দেওয়া হবে, যা খাদ্য নিরাপত্তাহীনতা (ফুড ইনসিকিউরিটি) ও সামাজিক একাকীত্ব (সোশ্যাল আইসোলেশন) কমাতে সহায়তা করবে এবং এ ধরনের সেবা সবচেয়ে বেশি প্রয়োজন যাদের, তাদের জন্য মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করবে।
“মিলস অন হুইলস” সার্ভিসের ফলে শত শত বাসিন্দা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে এবং এটি অন্যান্য সহায়তা কার্যক্রমের অংশ, যার মধ্যে রয়েছে বিনামূল্যে হোমকেয়ার, স্কুল ইউনিফর্ম অনুদান, এবং কম আয়ের পরিবারদের জন্য জ্বালানি সহায়তা।
এই সার্ভিস ব্যবহারকারী বা সুবিধাভোগী ৬৩ বছরের কর্নেলিয়া ম্যাকার্টি, বলেছেন, “মিলস অন হুইলস সার্ভিস চালু করায় আমি কাউন্সিলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, কারণ আমি জানি অনেক কাউন্সিল এই ধরনের প্রকল্পের জন্য তহবিল রাখতে পারে না। আমাদের মতো বয়স্ক বা একা বসবাসকারীদের জন্য এই ধরনের সার্ভিস শুধুই সাহায্য নয়, বরং অপরিহার্য। এটি শুধু খাবারের ব্যাপার নয়, এটি কেয়ার ও সংযুক্তির অনুভূতি প্রদান করে।”
তিনি বলেন, “আমি টাওয়ার হ্যামলেটসে ৪০ বছরের বেশি সময় ধরে বাস করছি এবং এখানে কমিউনিটির অনুভূতি অনন্য। অন্যের খোঁজ খবর নেওয়া এবং দেখাশোনা করা সত্যিই প্রয়োজনীয়।”
৯৪ বছর বয়সী জন ইজবি, যিনি প্রতিদিন খাবার পান, তিনি এই সার্ভিসকে অমূল্য হিসেবে দেখেছেন।
তিনি বলেন, “আমার পরিবারের খুব বেশি সদস্য বাকি নেই, এবং প্রতিদিন আমার জন্য গরম ও সুস্বাদু খাবার পৌঁছে দেয়া হবে -এটা জানলে সত্যিই আমার মুখে হাসি ফোটে। এখন পর্যন্ত খাবারগুলো আমি খুব উপভোগ করেছি এবং স্টাফদের যথেষ্ট ধন্যবাদ জানাই।”
টাওয়ার হ্যামলেটস এর এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “মিলস অন হুইলস সার্ভিস পুনরায় চালু করতে পেরে আমরা গর্বিত। এটি আমাদের প্রতিশ্রুতির অংশ যে টাওয়ার হ্যামলেটসে কেউ পিছিয়ে থাকবে না। বিনামূল্যে স্কুল খাবার থেকে শুরু করে শীতকালীন জ্বালানি সহায়তা এবং এখন বয়স্কদের জন্য গরম খাবার সরবরাহ পর্যন্ত, আমরা কমিউনিটি-ভিত্তিক সুশাসনের ক্ষেত্রে একটি নতুন মান স্থাপন করছি।”
রিসোর্স এবং কস্ট-অব-লিভিং সংক্রান্ত কেবিনেট মেম্বার, কাউন্সিলর সায়িদ আহমেদ যোগ করেন, “মিলস অন হুইলস সার্ভিসটি আমাদের সেই কৌশলের অংশ, যা বাসিন্দাদের জীবনের প্রতিটি পর্যায়ে সমর্থন দেওয়ার লক্ষ্যে তৈরি। আমরা অন্যান্য কাউন্সিলকেও মানবজীবনকে অগ্রাধিকারে রাখার ক্ষেত্রে আমাদের অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।”
“মিলস অন হুইলস” সার্ভিস সম্পর্কে আরও তথ্য জানতে বা কাউকে রেফার করতে চাইলে ইমেল করুন: me***********@**************ov.uk

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর