Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় দাওয়াত দিন’— বক্তব্য ভাইরাল

ডেস্ক সংবাদ

নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে দেওয়া জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হকের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঝালকাঠি-১ আসনের এই প্রার্থী তার বক্তব্যে বলেন, বিড়িতে সুখটান দিয়ে হলেও দাঁড়িপাল্লা প্রতীকে দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফয়জুল হক বলছেন, ‘দোকান থেকে বিড়ি কিনে একটা সুখটান দিয়ে বলবেন—কারবার কী, দেশে কী দেখছেন। দাঁড়িপাল্লা ছাড়া কোনো মানুষ দেখছি না। গল্পের ছলে আমার কথা শুনে আপনারা হাসছেন। কিন্তু এমনও হতে পারে, আপনি কোনোদিন ইবাদতের সুযোগ পাননি। ওই সুখটানে দাঁড়িপাল্লার দাওয়াত আল্লাহর কাছে কবুল হলে আগের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। তাই কোনো অবস্থায় বসে থাকবেন না।’

এ বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হলে ফয়জুল হক বলেন, তাঁর কথা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি জানান, ‘বিড়ি খাওয়া মানুষ কি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারে না? আমি সেটাই বোঝাতে চেয়েছি। দাঁড়িওয়ালা, দাড়ি কাটা কিংবা বিড়ি খাওয়া—সবাই আমার ভোটার।’

স্থানীয়ভাবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর