Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আন্তর্জাতিক নারী দিবসে সিলেটের ৫ নারী পাচ্ছেন ‘অদম্য নারী’ পুরস্কার

ডেস্ক সংবাদ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের আট বিভাগে মোট ৩৯ জন নারীকে বিশেষ ‘অদম্য নারী’ পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে সিলেট বিভাগ থেকে পাঁচজন নারী এ সম্মাননা পাচ্ছেন।

রোববার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন মো. সাহাবুদ্দিন

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান-সহ সমাজে অবদান রাখা বিশিষ্ট নারীরা উপস্থিত থাকবেন।

এ বছর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অদম্য নেতৃত্ব’ প্রদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পাচ্ছেন।

বিভাগভিত্তিক পুরস্কারপ্রাপ্তরা

সিলেট বিভাগ: কুলসুমা বেগম, মোছা. আমিনা বেগম, মোছা. রহিমা বেগম, কাঞ্চন বেগম, রিফাত আরা রিফা।

ঢাকা বিভাগ: আরিফা বেগম, মারুফা আক্তার, নাছরিন আক্তার, মুক্তা আক্তার, মোছা. আফরোজা ইয়াসমিন।

রাজশাহী বিভাগ: লতা খাতুন, রিজু তামান্না, মোছা. রাশেদা বেগম, রাজিয়া খাতুন, সুমাইয়া ইসলাম।

চট্টগ্রাম বিভাগ: আসমা আক্তার কনা, বেগম তাজকেরা চৌধুরী, বিলকিছ বেগম, শমলা বেগম।

খুলনা বিভাগ: তারানা তাবাচ্ছুম, মোছা. ববিতা খাতুন, লুৎফুন নেছা বেগম, শরিফা ইয়াসমিন, মোছা. রাজিয়া খাতুন।

রংপুর বিভাগ: ফরিদা পারভীন, রিক্তা বানু, মোছা. রাশেদা বেগম, মোছা. পারভীন আক্তার, খন্দকার আবিদা সুলতানা রিয়া।

বরিশাল বিভাগ: মোছা. নিলুফা ইয়াছমিন, নাহীদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার, রিতা ব্রহ্ম।

ময়মনসিংহ বিভাগ: নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বারী, নাসরীন বেগম, তাহমিদা।

যেসব ক্ষেত্রে দেওয়া হচ্ছে পুরস্কার

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারীদের এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর