Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জনগণের সমর্থনই তাকে সব প্রতিকূলতার মাঝেও নির্বাচনে দাঁড়ানোর সাহস দিয়েছে। তিনি বলেন, তার নির্বাচনে অংশ নেওয়ার পেছনে মূল অনুপ্রেরণা সাধারণ মানুষের ইতিহাস ও আত্মত্যাগ। শনিবার (১০ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী […]

জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন ওমরজাই

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পুরোটা খেলতে পারবেন না—এটা আগেই জানা ছিল আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের ক্ষেত্রে। তবে তিনি টুর্নামেন্টে কয়টি ম্যাচ খেলবেন, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে নিশ্চিত হয়েছে, জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য বিপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে আফগানিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন ওমরজাই। ঘোষিত স্কোয়াডে […]

সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে বিমানের কাছে ব্রিটিশ ৮ এমপির চিঠি

ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতের সম্ভাব্য সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্ট অঞ্চলের আটজন সংসদ সদস্য (এমপি)। শুক্রবার (৯ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন পল ওয়াহ (রচডেল), আফজাল খান (ম্যানচেস্টার রাশোলম), অ্যান্ড্রু গুইন (গর্টন অ্যান্ড ডেন্টন), জিম ম্যাকমাহন (ওল্ডহ্যাম ওয়েস্ট, চাডারটন অ্যান্ড রয়টন), ডেবি আব্রাহামস […]

স্কুলে পাঠানোর আগে শিশুকে এই ১০টি কথা বলছেন না তো?

সকালের তাড়াহুড়োয় অনেক সময় বাবা-মায়ের মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যায়, যা অজান্তেই শিশুর মনে চাপ তৈরি করে। অথচ স্কুলে যাওয়ার আগে বলা কয়েকটি কথা শিশুর সারাদিনের মানসিক অবস্থার ওপর বড় প্রভাব ফেলে। এই সময় বিরক্তি বা ভয় নয়, বরং ভরসা ও ভালোবাসার কথা শিশুকে করে তোলে আত্মবিশ্বাসী ও সাহসী। বিশেষজ্ঞরা বলছেন, সকালে সন্তানের […]

সিলেটে প্রকাশ্যে আধুনিক অস্ত্রের মহড়া, নির্বাচন ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে একাধিকবার প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেখা গেছে। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে সরকার পতনের আন্দোলনের সময় থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া কিছু অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নাগরিক নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ […]

২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ সময়সূচি ঘোষণা

২০২৬ সালের হজ মৌসুমের প্রস্তুতি শুরু করায় ওমরাহ পালনের জন্য ভিসা ইস্যুর শেষ তারিখ ঘোষণা করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ ভিসা ইস্যু করা হবে আগামী ১৯ মার্চ ২০২৬ পর্যন্ত, যা হিজরি বর্ষপঞ্জির ১ শাওয়াল ১৪৪৭-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূলত পবিত্র রমজান মাসের শেষ পর্যায়েই ওমরাহ ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। নির্দেশনা অনুযায়ী, […]

অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংখ্যালঘু, আদিবাসীসহ নারী-পুরুষ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে সংস্থাটি। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল রেনেসান্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশে ইইউর […]

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর: একই খরচে মিলবে তিনগুণ গতি

ইন্টারনেট গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। মাসিক মূল্য অপরিবর্তিত রেখে তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিনগুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম […]

তারেক রহমানের সিলেট সফরসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এর মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি। শনিবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার ঢাকার একটি […]