Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে আজ ও কাল চলাচলে বিশেষ নির্দেশনা জারি

ডেস্ক সংবাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এসএমপির জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৩ জানুয়ারি ও আগামীকাল ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ–২০০৯-এর ২৯, ৩০, ৩১ ও ৩২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো এবং মাইক্রোফোন বা লাউডস্পিকারসহ যেকোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, লাঠি, ইট-পাথর ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার, অননুমোদিত ও বহিরাগত ব্যক্তিদের প্রবেশ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত পরীক্ষা কেন্দ্রগুলো হলো—আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এসএমপি জানিয়েছে, এই আদেশ ১৩ ও ১৪ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত কার্যকর থাকবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর