Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ এর দোয়া ও প্রতিবাদ সভা

ডেস্ক সংবাদ

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আধিপত্যবিরোধী আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদি-এর রুহের মাগফেরাত এবং হাদির হত্যার বিচারের দাবিতে লন্ডনে দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ব্যাথনাল-গ্রীন কফি কর্ণার হলরুমে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইস্ট লন্ডন শাখার উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

ইস্ট লন্ডন শাখার সভাপতি মো. আব্দুল হামিদ শিমুল সভার সভাপতিত্ব করেন এবং ইভেন্ট ম্যানেজম্যান্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল পরিচালনা করেন। অনুষ্ঠানের শুরুতে মাওলানা নিজাম উদ্দীন কুরআন থেকে তেলাওয়াত করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি রায়হান আহমেদ, মাহফুজ আহমদ চৌধুরীজামাল উদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী মাওলানা মামুনুর রশীদদ, আদিল আহমেদ, ইস্ট লন্ডন শাখার সাধারণ সম্পাদক রাহিদ আলী, আমিনুল ইহসান মো. শাকির ও শেখ আবুল ফাত্তাহ।

অনুষ্ঠানে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং আগামী বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ওসমান হাদিকে হত্যার প্রায় এক মাস পার হলেও এখনও বিচার হয়নি। তারা জোর দিয়ে দাবি করেন, নির্বাচনের আগে হত্যাকারীদের আইনের আওতায় আনা প্রয়োজন, যাতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সেক্রেটারি ফারিহা আক্তার সুমি, সহ প্রচার সম্পাদক ছাবিদ মিয়া, মহিলা শাখার সভাপতি নাদিয়া ফাতেমা, সহকারী সদস্য মুহাম্মাদ হানিফ রাব্বানি, শাফায়াত, মাহাদী হাসান, ফাহাদ আহমদ নিশাত, সুহেল আহমদ, এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুল কাদের জিলানী প্রমুখ।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর