Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পোস্টাল ব্যালটে ধানের শীষ ভাঁজে পড়া নিয়ে ইসির ব্যাখ্যা

ডেস্ক সংবাদ

পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে চলে যাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটে প্রকাশিত ধারাবাহিকতাই অনুসরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বিষয়টি একটি ভুল হতে পারে, তবে ছাপানোর দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত না জেনে এখনই চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। তার ভাষ্য অনুযায়ী, সরকারিভাবে প্রকাশিত গেজেটের ক্রম অনুযায়ীরই ব্যালট পেপার সাজানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের মাঝখানে রাখা হয়েছে, ফলে ভাঁজ করলে তা সহজে চোখে পড়ে না। তিনি আরও দাবি করেন, এখনো যেসব ব্যালট পাঠানো হয়নি, সেগুলো সংশোধন করা হোক।

ব্যালট পুনর্মুদ্রণের বিষয়ে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, এর আগে কোনো মন্তব্য করা সমীচীন নয়।

এদিকে বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট একসঙ্গে একটি বক্সে থাকা এবং তা নিয়ে ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যালট পাঠানো হচ্ছে। বাহরাইনে পাঠানো ব্যালটগুলো একটি বক্সে রাখা হয়েছিল, যেখান থেকে প্রবাসীরা নিজেদের ব্যালট সংগ্রহ করবেন। ব্যালট পেয়ে আনন্দ প্রকাশ করে ভিডিও করা হলেও বিষয়টি ঠিক হয়নি এবং তা তদন্ত করা হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর