Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লুটের সময় দুই ডাকাত আটক, পুলিশের হাতে তুলে দিল জনতা

ডেস্ক সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির সময় স্থানীয় জনগণ দুই ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়া হয়।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মৃধাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে রবিন এবং চেঙ্গাকান্দী এলাকার হেলাল মিয়ার ছেলে ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে ডাকাত চক্রটি মহাসড়কের বিভিন্ন স্থানে পথচারীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করছিল। বিষয়টি আঁচ করতে পেরে এলাকাবাসী তাদের ধাওয়া করে দুজনকে আটক করে।

এ সময় উত্তেজিত জনতা ডাকাতদের ব্যবহৃত অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ এসে আটক দুই ডাকাতকে হেফাজতে নেয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর