Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম শুরু

ডেস্ক সংবাদ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী রোববার (২৫ জানুয়ারি) থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, রোববার থেকে নাগরিকরা তাদের এনআইডিতে থাকা সব ধরনের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সংশোধন আবেদনগুলোর নিষ্পত্তিও শুরু হবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করতে গত ২৪ নভেম্বর বিকেল ৪টা থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এ সময় জরুরি ও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে সেবা অব্যাহত ছিল।

ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ২৫ জানুয়ারি থেকে সংশোধন কার্যক্রম পুনরায় চালু হওয়ায় নতুন ভোটারসহ অন্যান্য নাগরিকরা এনআইডির তথ্য সংশোধনের সুযোগ পাবেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর