Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডন-বাংলা প্রেসক্লাবের নির্বাচন কাল: তারেক–আকরাম–শাহনাজ প্যানেল

ডেস্ক সংবাদ

লন্ডন-বাংলা প্রেসক্লাবের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয়ে “তারেক–আকরাম–শাহনাজ” প্যানেল তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই প্যানেল ক্লাবকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও আধুনিক করার অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রার্থীরা ভোটারদের খোঁজ নিচ্ছেন আন্তরিকভাবে।
এই প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসক্লাবের বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। তিনি Weekly Bangla Post-এর সম্পাদক, Kingdom TV-এর প্রতিষ্ঠাতা এবং একজন নিয়মিত টেলিভিশন কন্ট্রিবিউটর।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন প্রেসক্লাবের বর্তমান অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি এমডি আকরামুল হোসেন। তিনি UK Bangla Live-এর সম্পাদক, সাবেক NTV Europe ও Bangla TV-এর ইউরোপ প্রধান প্রতিবেদক এবং Currywala Media-এর প্রতিষ্ঠাতা।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক ও সম্পাদক শাহনাজ সুলতানা, যিনি Nari Asian Magazine-এর সম্পাদক এবং Potrika-এর কন্ট্রিবিউটর।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। তিনি Weekly Desh-এর সম্পাদক এবং Iqra Bangla TV-এর উপস্থাপক।
ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসক্লাবের বর্তমান সহকারী সম্পাদক এমডি রেজাউল করিম মৃধা। তিনি Channel S-এর সিনিয়র রিপোর্টার এবং একাধিক টেলিভিশনের উপস্থাপক।
সহকারী সম্পাদক পদে রয়েছেন বর্তমান নির্বাহী সদস্য জাকির হুসাইন, যিনি TV One-এর সিনিয়র রিপোর্টার এবং One Bangla News-এর সম্পাদক।
সহকারী কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইব্রাহিম খলিল, যিনি প্রেসক্লাবের বর্তমান সহকারী কোষাধ্যক্ষ, Channel S-এর সাবেক সিনিয়র রিপোর্টার এবং প্রশিক্ষণ সম্পাদক।
অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি পদে প্রার্থী হয়েছেন আলাউর শাহীন। তিনি Iqra Bangla TV-এর হেড অব নিউজ এবং Monitor24-এর সম্পাদক।
মিডিয়া ও আইটি সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান নির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ। তিনি Channel S-এর স্টাফ রিপোর্টার এবং FM News লন্ডন-এর প্রতিষ্ঠাতা।
ইভেন্টস ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে প্রার্থী হয়েছেন বর্তমান ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন। তিনি Channel S-এর নিউজ এডিটর ও উপস্থাপক এবং Shaptosur Music School-এর প্রতিষ্ঠাতা।
নির্বাহী সদস্য পদে “তারেক–আকরাম–শাহনাজ” প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহিদুর রহমান সোহেল, সাজু আহমেদ, এমডি এনামুল হক চৌধুরী, হাসনাত চৌধুরী এবং মোহাম্মদ আবু তালেব। তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সক্রিয় ও পরিচিত গণমাধ্যমকর্মী।
প্যানেল নেতৃবৃন্দ বলেন, লন্ডন-বাংলা প্রেসক্লাবকে একটি কার্যকর, স্বচ্ছ ও কল্যাণমুখী সংগঠনে পরিণত করাই তাদের লক্ষ্য। সদস্যদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, নতুন প্রজন্মের সাংবাদিকদের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক ঐক্য জোরদারে তারা সম্মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর