Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ২০২৬/২৭ শিক্ষাবর্ষে স্কুল পোশাক অনুদানের আবেদন গ্রহণ চলছে

ডেস্ক সংবাদ

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ২০২৬/২৭ শিক্ষাবর্ষের জন্য স্কুল পোশাক/ইউনিফর্ম ক্রয়ের জন্য আর্থিক অনুদানের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। স্কুল পোশাক অনুদান পুনরায় চালু হওয়া এবং দুই-সন্তান সুবিধা সীমাবাতিলের ফলে বরার আরও বেশি সংখ্যক পরিবার এখন অতিরিক্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

টাওয়ার হ্যামলেটস বরার যেসকল বাসিন্দার পারিবারিক আয় বার্ষিক ৫০,৩৫০ পাউন্ড পর্যন্ত এবং যাদের কোনো সন্তান এই সেপ্টেম্বরে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে, তারা স্কুলের পোশাক ও ইউনিফর্মের খরচের জন্য অনুদানের আবেদন করতে পারবেন। প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের জন্য ৫০ পাউন্ড এবং সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ১৫০ পাউন্ড অনুদান প্রদান করা হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

কাউন্সিলের রেকর্ড অনুযায়ী যেসব পরিবারের সন্তান এই অনুদানের জন্য যোগ্য হতে পারে বলে মনে করা হচ্ছে, তাদের কিছু কিছু পরিবারকে ইতোমধ্যে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। তবে বারার যেসব পরিবার মনে করেন তারা এই মানদণ্ড পূরণ করতে পারেন, তাদের সকলকে আরও তথ্য জেনে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য, কারা আবেদন করতে পারবেন, আয়ের প্রমাণ হিসেবে কী ডকুমেন্ট দেখানোর প্রয়োজন এবং আবেদন ফর্ম সহ সকল তথ্যের জন্য www.towerhamlets.gov.uk/SCG ওয়েবসাইট পরিদর্শন করুন। পরিবারগুলো আরও তথ্যের জন্য বেনিফিটস কন্টাক্ট সেন্টারে ০২০ ৭৩৬৪ ৫০০০ নম্বরে যোগাযোগ করতে পারেন।

ইউনিভার্সাল ক্রেডিটের দুই-সন্তান সীমা বাতিলের বিষয়েও গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। ২০২৬ সালের এপ্রিল থেকে সরকার ইউনিভার্সাল ক্রেডিটের (ইউসি) ক্ষেত্রে দুই-সন্তান সীমাবাতিল করেছে। এই সীমার আওতায় পরিবারগুলো কেবলমাত্র প্রথম দুটি সন্তানের জন্য চাইল্ড এলিমেন্ট (প্রতি সন্তানের জন্য আর্থিক সহায়তা) পেত। এটি চাইল্ড বেনিফিট থেকে আলাদা, যা ভিন্নভাবে কাজ করে এবং এই পরিবর্তনে প্রভাবিত হয়নি। এখন থেকে পরিবারগুলো প্রতিটি সন্তানের জন্য সম্পূর্ণ চাইল্ড এলিমেন্ট পাওয়ার অধিকারী হবেন, শুধু প্রথম দুটি নয়।

যেসব পরিবার ইতোমধ্যে ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন, তাদের পেমেন্ট এপ্রিল থেকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হওয়ার কথা। তবে যদি মে মাসের মধ্যে সমন্বয়কৃত পেমেন্ট না পাওয়া যায়, তাহলে পরিবারগুলোকে ইউসি হেল্পলাইনে যোগাযোগ করতে বা তাদের অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে বিষয়টি জানাতে পরামর্শ দেওয়া হচ্ছে। দুই-সন্তান সীমা বাতিল হওয়ায় অনেক পরিবার এখন আগের চেয়ে বেশি সহায়তা পেতে পারেন, তাই সকল পরিবারকে তাদের সুবিধার পরিমাণ পরীক্ষা করার জন্য কাউন্সিলের বেনিফিটস ক্যালকুলেটর ব্যবহার করার আহ্বান জানানো হচ্ছে। এই ক্যালকুলেটরটি ব্যবহার করতে www.towerhamlets.gov.uk/costofliving ওয়েবসাইটে যান এবং বেনিফিটস ক্যালকুলেটরলিংকে ক্লিক করুন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সবসময় এলাকার পরিবারগুলোর পাশে থেকে জীবনযাত্রার খরচ মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সুযোগটি কাজে লাগান এবং আপনার পরিবারের প্রাপ্য সুবিধাগুলো নিশ্চিত করুন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর