ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবারের নতুন নেতাকে নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত বিতর্ক। লেবার নেতা অ্যান্ডি বার্নহামকে তার দলেরই এক কর্মকর্তা ‘লিঙ্গ ছাড়া সব দিক থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী’ বলে আখ্যা দিয়েছেন। তার রাজনৈতিক এজেন্ডা নারীকেন্দ্রিক হওয়ায় এই মন্তব্য করা হয়। কিন্তু এর পরেই তীব্র সমালোচনায় ফেটে পড়েছেন নারী অধিকার কর্মীরা। ব্রিটিশ লেখক জে কে রাউলিং এবং কনজারভেটিভ নেত্রীরা এই নিয়ে তীব্র ব্যঙ্গ করছেন। এই মন্তব্য নিয়ে খোদ দলটির ভেতরেই এখন লেবার নেতা অ্যান্ডি বার্নহাম বেশ অস্বস্তিতে পড়েছেন।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ








