Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ফেসবুকে পোস্ট দিয়ে ময়মনসিংহে চিকিৎসকের আত্মহত্যা

ডেস্ক সংবাদ

ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী চিকিৎসক। গতকাল মঙ্গলবার (২৫ জুন) সকালে শহরের পণ্ডিতপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আত্মঘাতী চিকিৎসকের নাম অপর্ণা বসাক (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অপর্ণা বসাক জামালপুরের সরিষাবাড়ী এলাকার বাসিন্দা এবং ময়মনসিংহের প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহরের পণ্ডিতপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় একা থাকতেন। সেখানেই মঙ্গলবার সকালে রান্নাঘরে গিয়ে নিজের শরীরে আগুন দেন তিনি।

পুলিশ জানায়, অপর্ণার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল, “ভালো থেকো, আমি আর পারছি না। হয়ত আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।”

অপর্ণার মা জোৎস্না বসাক মঙ্গলবার রাতেই মেয়ের ফেসবুক পোস্টের উল্লেখ করে একটি মামলা করেছেন। পুলিশ নিহতের প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর বিষয়ে খোঁজ নিচ্ছে। আনোয়ার হোসেন বলেন, “প্রেমিকের সঙ্গে যোগাযোগ হলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর