Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

তীব্র গরমের পর এলো স্বস্তির বৃষ্টি

ডেস্ক সংবাদ

সাম্প্রতিক সময়ে তীব্র দাবদাহে অতিষ্ঠ সিলেট নগরবাসী। গত কয়েকদিন ধরে মানূষের প্রান বের হওয়ার জোগাড়। শনিবার( ২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ছিলো প্রচন্ড রোদের তীব্রতা। সকাল গড়িয়ে দুপুুর আসতেই নেমে আসে স্বস্তির বৃষ্টি। দুপুর ২ টায় বৃষ্টি শুরু হয়ে প্রায় ঘন্টা ব্যাপী স্থায়ী হয়। কখনও মুষলধারে আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টি। সাথে ছিলো বজ্রপাত আর শীতল বাতাস। আর এতে করে স্বস্তি আসে নগরজীবনে। স্বস্তিতে বৃষ্টিতে গা ভেজাতে দেখা গেছে অনেককেই।
এই গরমের বৃষ্টির ছোয়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা।
সিলেটের আম্বরখানা এলাকার আব্দুল মুকিত বলেন, বৃষ্টির পর অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছি । তীব্র গরমের পর বৃষ্টিতে ভিজে সবাই মিলে খুব উপভোগ করেছি সময়টাকে। একইসাথে শীতল বাতাসে বইছে বলে জনমনে বিরাজ করছে আনন্দ।
কলেজ শিক্ষার্থীর মাহবুব হোসেন বলেন, ‘গত কয়েকদিনের টানা গরমে খুব অস্বস্তি কাজ করছিল। আজ দুপুরে সিলেটে স্বস্তির বৃষ্টি হয়েছে। একই সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস অনুভব করছি৷ ভালোই লাগছে৷’
ভ্যানচালক মাসুক মিয়া বলেন, ‘গত কয়েকদিনের গরমে বড় কষ্টে ভ্যান চালিয়েছি। এখন বৃষ্টি হচ্ছে সিলেটে। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে রীতিমত। তারপরও গরম থেকে রেহাই তো পাইছি, এতেই শান্তি।’

আজ দিনের জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর