Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আবারো ইলিশ যাচ্ছে ভারতে!

ডেস্ক সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছে ইলিশের প্রথম চালান।

প্রথম দিনে মাছ রপ্তানিকারক ১০টি প্রতিষ্ঠান ৪৪ হাজার ২৬০ কেজি ইলিশ রপ্তানি করেছে। এক কেজি আকারের ইলিশ ১০ মার্কিন ডলার (১ হাজার ১৯০ টাকা) দরে রপ্তানি হয়েছে।

চলতি বছর ভারতে রপ্তানির জন্য ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মোট ৪৯টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন এবং একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, রপ্তানির প্রথম চালানে বুধবার রাতে বৃহস্পতিবার সকালে ইলিশবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে পৌঁছায়। এরপর কাস্টমস, মৎস্য কোয়ারেন্টিন ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর থেকে বিকেল পর্যন্ত ট্রাকবোঝাই ইলিশ ভারতের পেট্রাপোল স্থলবন্দরে প্রবেশ করে। প্রথম চালানে রপ্তানিকারক প্রতিষ্ঠান নোমান এন্টারপ্রাইজ, মেসার্স সুমন ট্রেডার্স, মেসার্স আহনাফ ট্রেডিং, এমএপি ইন্টারন্যাশনাল, জেএস এন্টারপ্রাইজ, রুপালী সি ফুডস লিমিটেড, জেবিএস ফুড প্রোডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যাসিফিক সি ফুডস লিমিটেড, সাজ্জাদ এন্টারপ্রাইজ ও স্বর্ণালী এন্টারপ্রাইজ বেনাপোল স্থলবন্দর দিয়ে ৪৪ হাজার ২৬০ কেজি ইলিশ ভারতে পাঠায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর