Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বেলুচিস্তানে রেলস্টেশনে বোমা হামলা, নিহত ২৫

বেলুচিস্তানে রেলস্টেশনে বোমা হামলা, নিহত ২৫
ডেস্ক সংবাদ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার প্রধান রেলস্টেশনে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।
বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস এই হামালার শিকার হয়। ট্রেনটি প্ল্যাটফরমে এসে পৌঁছালে যাত্রীরা কোচে ওঠার সময় বিস্ফোরণ ঘটে।
কোয়েটার কমিশনার বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারীসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে এবং বিস্ফোরণে প্রায় ৫০ জন আহত হয়েছে। নিহত এবং আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
বেলুচিস্তান পুলিশের কোয়েটা বিভাগের জ্যেষ্ঠ সুপারিন্টেন্ডেন্ট (এসএসপি) মুহম্মদ বালোচ সাংবাদিকদের বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী ৬-৮ কেজি বিস্ফোরক বহন করে বিস্ফোরণটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ও আহতদের মধ্যে বেসামরিক ও সামরিক উভয়ই রয়েছে।
বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ, তবে অবকাঠামোর দিক দিয়ে প্রদেশটি পাকিস্তানের সবচেয়ে কম উন্নত প্রদেশ।
আরব সাগর বরাবর একটি বিস্তীর্ণ উপকূলসীমাসহ অঞ্চলটির সঙ্গে ইরান এবং তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সীমান্ত রয়েছে। স্থানীয় সম্পদের ওপর আঞ্চলিক স্বাধীনতা ও নিয়ন্ত্রণের দাবিতে প্রদেশটিতে সাম্প্রতিক সময়ে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী দ্বারা মারাত্মক হামলার ঘটনা ঘটে চলেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর