Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বাংলাদেশেকে বিদ্যুৎ দেবে নেপাল

বিদ্যুৎ দেবে নেপাল
ডেস্ক সংবাদ

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিতে দেশটির সাড়া পেয়েছে নেপাল। ফলে শিগগিরই বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে নেপাল।
শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি ভারত সফর করে দেশটির বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার ও পানিসম্পদমন্ত্রী সি আর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দীপক খাড়কা। সেসময় বিভিন্ন আলোচনার পাশাপাশি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে ভারতের বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। ভারত সফর শেষে দেশে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দীপক খাড়কা।
নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী জানান, ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে নেপাল। এ জন্য ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতি চেয়েছেন তারা। আগামী ১৫ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারত দিয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। এ ক্ষেত্রে কাঠমান্ডুকে দিল্লির কাছ থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ রপ্তানির অনুমতি পেতে হবে।
ভারতীয় পক্ষ নেপালের অনুরোধকে ইতিবাচক ভাবে নিয়েছে এবং শিগগিরই অনুমতি দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দীপক খাড়কা।
প্রসঙ্গত, জ্বালানি সহযোগিতার বিষয়ে সমঝোতা হওয়ার ছয় বছর পর বাংলাদেশ ভারতের ভূখণ্ড হয়ে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য গত ৩ অক্টোবর তিন দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর