Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি শুক্রবার

বৈষম্যবিরোধী
ডেস্ক সংবাদ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সব ঠিক থাকলে আগামী শুক্রবার (১৫ নভেম্বর) সংগঠনটি এই কর্মসূচি পালন করবে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সমন্বয়ক আবদুল কাদের বলেন, মূলত এটি একটি অনানুষ্ঠানিক সভা ছিল। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। আলোচনায় এসেছে তিনটি বিষয়। প্রথমত, একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। এতে ২০ থেকে ২২ জন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দুই-একজন করে প্রতিনিধি এই কমিটিতে থাকবে।
তিনি আরও বলেন, এ ছাড়া একটি ‘অর্গানাইজিং টিম’ থাকবে। যেটি সেলভিত্তিক ভাগ করে কাজ করবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে, কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে, সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।
এদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১০০তম দিন আগামী ১৫ নভেম্বর। দিনটি ঘিরে কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ প্রসঙ্গে আবদুল কাদের বলেন, আগামী ১৫ তারিখ গণঅভ্যুত্থানের ১০০তম দিন পূর্ণ হবে। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় অবস্থানরত আহতদের হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নেবে, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও পরামর্শ করবে। একই সঙ্গে জেলা পর্যায়ে যারা আছেন, তারা শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর