Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শেখঘাটে রেফ্রিজারেটর বিস্ফোরণ, আহত ৭

রেফ্রিজারেটর বিস্ফোরণ
ডেস্ক সংবাদ

সিলেট মহানগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে রেফ্রিজারেটর বিস্ফোরণ হয়ে পথচারীসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জিতু মিয়ার পয়েন্টে স্বাদ অ্যান্ড কোম্পানির একটি দোকানে ঘটনাটি ঘটে। জানা যায়, জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন স্বাদ অ্যান্ড কোম্পানির একটি দোকানের বাইরে থাকা দুটি রেফ্রিজারেটর বিস্ফোরণ হয়। এ সময় দোকানের স্টাফ এবং পথচারীসহ মোট ৫ জন আহত হয়েছেন। দোকানের সামনে থাকা একটি সিএনজিও বিস্ফোরণের বিকট শব্দে ভাঙচুর হয়ে যায়। এবং আশে-পাশের আরও কয়েকটি দোকানও বিকট শব্দের কারণে দোকানে থাকা কাঁচ জাতীয় মালামাল ভেঙে গুঁড়োগুঁড়ো হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া একাত্তরের কথা’কে বলেন, ঘটনা শোনার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

image-289832-1773137340
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
WhatsApp Image 2026-03-10 at 1.33.24 PM
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
image-2-10-800x445
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
IMG_3275-696x394
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
Screenshot_1
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
Sadik-Khan-69ad1f0947905
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের

সম্পর্কিত খবর