Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডি জুনিয়রের নাম ঘোষণা ট্রাম্পের

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডি জুনিয়রের নাম ঘোষণা ট্রাম্পের
ডেস্ক সংবাদ

রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) প্রধান হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডি জুনিয়রের নাম ঘোষণা করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
ঘোষণায়, কেনেডির নিয়োগের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন রিপাবলিকান এই নেতা।
ট্রাম্প বলেন, রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবার মন্ত্রী হিসেবে ঘোষণা করতে পেরে আমি রোমাঞ্চিত। অনেক দিন ধরে, আমেরিকানরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর দ্বারা পিষ্ট হয়েছে, যারা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তিতে জড়িত ছিল।
যদিও মার্কিন স্বাস্থ্য খাতে কেনেডি জুনিয়র একজন বিতর্কিত ব্যক্তিত্ব। বিশেষ করে করোনার টিকার বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত।
২০১৯ সালের এক সমীক্ষায় জানা যায়, কেনেডির সংস্থাটি টিকা-সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো ফেসবুক বিজ্ঞাপনের দুটি প্রাথমিক তহবিল দাতাদের মধ্যে একটি।
স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডির নিয়োগ নিশ্চিত হলে, তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসহ প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোর তত্ত্বাবধান করবেন।
সূত্র: সিএনএন, বিবিসি

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর