Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গণতন্ত্র নিয়ে অসন্তুষ্টি জার্মানদের

গণতন্ত্র নিয়ে অসন্তুষ্টি জার্মানদের
ডেস্ক সংবাদ

১০ জনের মধ্যে নয় জন জার্মান নাগরিক তাত্ত্বিকভাবে গণতন্ত্রকে সমর্থন করেন। তবে বর্তমানে নিজ দেশে গণতন্ত্র যেভাবে কাজ করছে তা বিবেচনায় নিলে সংখ্যাটি অর্ধেকেরও নীচে নেমে যায়।
বুধবার প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
লাইপজিশ অথোরিটারিয়ান স্টাডিতে দেখা গেছে জার্মান ফেডারেল প্রজাতন্ত্রে গণতন্ত্র যেভাবে কাজ করে তাতে তারা সন্তুষ্ট কিনা জানতে চাইলে মাত্র ৪২.৩ শতাংশ ইতিবাচক উত্তর দিয়েছে। দুবছর আগেও হারটি ছিল ৫৭.৭ শতাংশ। ২০০৬ সালে গবেষক অলিভার ডেকার এবং এলমার ব্রাহলার এই প্রকল্পটি চালুর পর এটিই সর্বনিম্ন৷ দেশের পূর্বাঞ্চলের মাত্র ২৯.৭ শতাংশ ইতিবাচক উত্তর দিয়েছে।
তবে পশ্চিমে এই হার ৪৫.৫ শতাংশ। সমীক্ষা অনুসারে, জার্মানি অনিশ্চিত উন্নয়নের মুখোমুখি হচ্ছে। তবে গবেষকরা মনে করছেন, যদিও অনেক জার্মান নাগরিক গণতন্ত্রের বিষয়ে সন্দিহান, তবুও কর্তৃত্ববাদ বা চরম ডানপন্থা তাদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
গবেষণায় বলা হয়েছে, বাস্তবতা থেকে দূরে থাকার একটি প্রবণতা রয়েছে, যা আসলে কুসংস্কার, ষড়যন্ত্র তত্ত্ব এবং অস্পষ্টতা (এসোটারিছিসম) খুঁজে পায়। গবেষণার জন্য ২০২৪ সালের মার্চ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মোট দুই হাজার ৫০০ মানুষের সাক্ষাৎকার নেয়া হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর