Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন কালনী এক্সপ্রেসের তিন বগি

ডেস্ক সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনে চলন্ত অবস্থায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। যদিও এতে কেউ হতাহত হয়নি, তবে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তালশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে আসা ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ পিছনের তিনটি বগি চলন্ত অবস্থায় আলাদা হয়ে যায়। ধারণা করা হচ্ছে, জয়েন্ট খুলে যাওয়ার কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়।

ঘটনার পর আপ-লাইনে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে ডাউন-লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং দ্রুত বগিগুলো সংযোগ দিয়ে লাইন সচল করার চেষ্টা চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প

গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর