Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

টেলএন্ডারদের দৃঢ়তায় বরিশালের বিপক্ষে নাটকীয় জয় সিলেটের

ডেস্ক সংবাদ

মাঝারি লক্ষ্য তাড়ায় ধুঁকতে থাকা সিলেট বিভাগকে শেষপর্যন্ত জয়ে পৌঁছে দিলেন টেলএন্ডাররা। বরিশালের বিপক্ষে ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে রুদ্ধশ্বাস এক ম্যাচে ২ উইকেটে জয় পায় জাকির হাসানের দল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩০ রান, হাতে মাত্র ৩ উইকেট। ক্রিজে ছিলেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা। প্রত্যাশা ছিল সামান্যই। কিন্তু ১৯তম ওভারে রাজার দুটি বাউন্ডারি আর খালেদের একটি ছক্কায় আসে ২০ রান। শেষ ওভারে রাজা-খালেদ জুটি ভাঙলেও শেষ মুহূর্তে মেহেদী হাসানের বাউন্ডারিতে নিশ্চিত হয় নাটকীয় জয়।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে সিলেট। ৫৭ রানের মধ্যে হারায় ৪ উইকেট। অমিত হাসান (৩৯) ও আসাদুল্লাহ আল গালিব (২৪)-এর জুটি দলকে সাময়িকভাবে স্বস্তি দিলেও দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। শেষদিকে টেলএন্ডারদের দৃঢ়তায় ম্যাচের মোড় ঘুরে যায়।

বরিশালের হয়ে বল হাতে মেহেদী হাসান ২২ রানে নেন ৩ উইকেট। রুয়েল মিয়া, সোহাগ গাজী ও তানভীর ইসলাম ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বরিশালের সংগ্রহ ছিল ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ফজলে মাহমুদ রাব্বি, সালমান ইমন করেন ৩৫। বাকিরা ছিলেন নিস্প্রভ।

সিলেটের হয়ে এবাদত হোসেন ৩টি উইকেট নেন, গালিব, খালেদ, রাজা ও রাহাতুল জাভেদ নেন ১টি করে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর