Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নাইজেরিয়ায় সোনার খনি ধসে শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

ডেস্ক সংবাদ

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি সোনার খনিতে ধসের ঘটনায় শতাধিক শ্রমিকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জামফারার মারু অঞ্চলের কাদাউরি এলাকায় অবৈধভাবে পরিচালিত এক খনিতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে বিপুলসংখ্যক শ্রমিক কাজ করছিলেন। ধসের পরপরই শুরু হয় উদ্ধারকাজ, যা এখনো চলমান।

স্থানীয় স্বেচ্ছাসেবক সানুসি আওয়াল জানান, এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তার নিজের ভাইও রয়েছেন। তিনি বলেন,

“ধসের সময় খনির ভেতরে শতাধিক শ্রমিক ছিলেন। আমরা ভাগ্যবান, অন্তত কয়েকজন জীবিত বের হতে পেরেছে।”

এক চিকিৎসাধীন শ্রমিক ইসা সানি জানান,

“ভেতরে অন্তত শতাধিক মানুষ ছিল, কিন্তু আমরা মাত্র ১৫ জন কোনোমতে বের হতে পেরেছি।”

জামফারা খনি শ্রমিক সংগঠনের কর্মকর্তা মোহাম্মাদু ইসা জানান, ধ্বংসস্তূপ সরানোর সময় অনেক উদ্ধারকারীই শ্বাসকষ্ট ও ক্লান্তিতে ভুগছেন।

রয়টার্স জানায়, জামফারায় অবৈধভাবে পরিচালিত সোনার খনি বহুদিন ধরেই সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব খনি অনেক সময় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে, যেখানে প্রায়ই ঘটে সহিংসতা, গোলাগুলি ও প্রাণঘাতী দুর্ঘটনা।

স্থানীয় পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর