Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চন্ডিপুল থেকে প্রাইভেটকারসহ দুই যুবক আটক, উদ্ধার ৩০ কেজি গাঁজা

ডেস্ক সংবাদ

সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে এই অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক যুবকদের নাম শাহীন মিয়া (৩৫) ও আলম মিয়া (২৫)। শাহীন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে এবং আলম মিয়া একই উপজেলার মাহাড়পুর গ্রামের মো. তৌহিদ মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, চন্ডিপুল এলাকায় চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় একটি প্রাইভেটকারকে থামতে বলা হয়। কিন্তু গাড়িটি থামিয়ে দুই যাত্রী পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।

পরে গাড়ি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গাঁজার চালানটি হবিগঞ্জের মাধবপুর থেকে সিলেট শহরে নিয়ে আসছিল।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর