Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লাউয়াছড়ায় পার্কিং নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটকরা

ডেস্ক সংবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ করে গাড়ি পার্কিং নিষিদ্ধ করেছে বন বিভাগ। ১ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হলেও, পূর্বে কোনো ধরনের ঘোষণা না থাকায় বিপাকে পড়েছেন পর্যটকরা।

বন বিভাগ জানিয়েছে, পরিবেশ এবং বন্যপ্রাণী সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনেক দর্শনার্থী বলছেন, আকস্মিকভাবে পার্কিং সুবিধা বন্ধ হওয়ায় তারা নানা দুর্ভোগের মুখে পড়েছেন।

আগে যেখানে উদ্যানে প্রবেশদ্বারের কাছেই গাড়ি পার্কিংয়ের সুযোগ ছিল, এখন পর্যটকদের বাধ্য হয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুপাশে গাড়ি রাখতে হচ্ছে। এতে নিরাপত্তা ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি অনেকেই উপযুক্ত জায়গা না পেয়ে ঘোরাঘুরি না করেই ফিরে গেছেন।

জানা গেছে, সম্প্রতি উদ্যানে ‘আই লাভ কমলগঞ্জ’ লেখা একটি স্থাপনা তৈরি করা হয়েছে আগের পার্কিং এলাকাতেই। এরপর থেকেই পার্কিং নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উদ্যানে ঘুরতে আসা অনেক পর্যটক বলেন, “টিকিট কেটে ভেতরে ঢুকেছি ঠিকই, কিন্তু গাড়ি রাখার জায়গা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছি।”

এ বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পার্কিং বন্ধ করা হয়েছে।”
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা (এসিএফ) জামিল মোহাম্মদ খানও বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি পুনরায় বিবেচনার জন্য আলোচনা চলছে যাতে পর্যটকদের ভোগান্তি কমানো যায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর