Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পুলিশের লাঠিচার্জে সংসদ ভবন ছাড়লেন জুলাই যোদ্ধারা

ডেস্ক সংবাদ

জুলাই সনদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে, ফলে তারা এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। রাতভর অবস্থান করা ৫ শতাধিক বিক্ষুব্ধ আন্দোলনকারী সংসদ চত্বরে প্রবেশের চেষ্টা করলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে বাধা দেয়। পরবর্তীতে মূল ফটক খুলে দিলে আন্দোলনকারীরা মঞ্চ ও অতিথিদের আসনে বসে পড়েন।

জুলাই যোদ্ধাদের অভিযোগ,

  • সনদ প্রণয়নে তাদের মতামত নেয়া হয়নি,

  • তাদের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি,

  • এবং ঘোষণাপত্রের মতো এটিতেও আইনি ভিত্তি নেই
    তারা দাবি তোলেন, তাদের ১০ জন প্রতিনিধিকে মঞ্চে জায়গা দিতে হবে

দুপুরের দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি জুলাই যোদ্ধাদের সম্মান, নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছোড়ে, লাঠিচার্জ করে এবং শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন

এদিন বিকেল ৪টায় অনুষ্ঠানস্থলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কথা থাকলেও, বিক্ষোভের কারণে অনুষ্ঠানে সব দলের উপস্থিতি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর