Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১ ইউনিট

ডেস্ক সংবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

কার্গো ভিলেজে মূলত আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে একটি কুরিয়ার গোডাউনে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দর ফায়ার ইউনিট, বিমানবাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে।

এএফএম ট্রেড ইন্টারন্যাশনালের এক কর্মকর্তা জানান, দুপুর ১২টার দিকে তাদের আমদানি করা মালামাল কার্গো ভিলেজে রাখা হয়েছিল, যা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর