Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ফের স্ত্রীর ফেসবুক পোস্টে আলোচনায় ইসলামী বক্তা আবু ত্বহা আদনান

ডেস্ক সংবাদ

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ঘিরে ফের নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে তার স্ত্রী সাবিকুন নাহার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দেওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পোস্টে সাবিকুন নাহার অভিযোগ করেন, আবু ত্বহা আদনান বর্তমানে জারিন জেবিন নামের এক এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তিনি দাবি করেন, জারিন তার স্বামীর কলেজ জীবনের পুরোনো পরিচিতা, এবং বর্তমানে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে।

সাবিকুন নাহার লেখেন, “পুরোনো প্রেম নতুন রূপে ফিরে এসেছে। তারা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেন, সেন্টারে সাক্ষাৎ করেন, এমনকি লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনাও করেন। আপনারা যাদের অর্থ দিয়ে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, সেগুলো এখন নারীদের সঙ্গে একান্তে মিটিং করার জায়গায় পরিণত হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, যে ব্যক্তি মুখে কো-এডুকেশনের বিরোধিতা করেন, তার প্রতিষ্ঠানেই নারী-পুরুষের অবাধ মেলামেশা চলে। এ ধরনের কর্মকাণ্ডে আপত্তি জানানোয় তাকে (স্ত্রীকে) নানা অভিযোগে দোষারোপ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে সাবিকুন নাহার আরও দাবি করেন, এয়ার হোস্টেসের আগে আবু ত্বহা রংপুরের এক আলেমা মেয়ের সঙ্গেও সম্পর্ক গড়েছিলেন এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে সেই সম্পর্ক থেকেও তিনি সরে আসেন।

পোস্টের শেষদিকে তিনি লেখেন, “আমি মিথ্যা বলিনি। সংশোধনের আশায় আগের পোস্ট মুছে ফেলেছিলাম, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। এবার সত্য বললাম যেন মানুষ সচেতন হয়।”

ওই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে প্রায় ১৫ হাজার কমেন্ট ও পাঁচ হাজারের বেশি শেয়ার হয়।

এর আগেও সাবিকুন নাহার অনুরূপ একটি পোস্ট দিয়েছিলেন, তবে পরে তা মুছে ফেলেন বলে জানা যায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

168362
সিলেটে যুবক অপহরণে ১০ জন আটক, গোপন আস্তানা থেকে দুই ভিকটিম উদ্ধার
সিলেটে যুবক অপহরণে ১০ জন আটক, গোপন আস্তানা থেকে দুই ভিকটিম উদ্ধার
168361
দুবাইয়ে বোমা হামলায় নিহত আলীর কফিন দেশে ফিরল
দুবাইয়ে বোমা হামলায় নিহত আলীর কফিন দেশে ফিরল
405812
ভারতে আটক ফয়সালের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছে বাংলাদেশ
ভারতে আটক ফয়সালের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছে বাংলাদেশ
405803
লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি সুনামগঞ্জের ১০ যুবক
লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি সুনামগঞ্জের ১০ যুবক
405782
ডাবল ট্যাগের অভিযোগে সিলেটে ‘ইজি’ ও ‘ফ্রিল্যান্ড’-কে জরিমানা
ডাবল ট্যাগের অভিযোগে সিলেটে ‘ইজি’ ও ‘ফ্রিল্যান্ড’-কে জরিমানা
Mouluvibazar-1773033572
কমলগঞ্জে নারীকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা, পালিয়ে যায় দুর্বৃত্তরা
কমলগঞ্জে নারীকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা, পালিয়ে যায় দুর্বৃত্তরা

সম্পর্কিত খবর