Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি নেই

ডেস্ক সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

রবিবার (১৬ নভেম্বর) ভোরের দিকে শাখা অফিসের নামফলকে আগুন লাগানো হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ ধারণা করছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিসংযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়লেও তাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেখা যায়নি।

গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে অফিসে এসে নামফলকে কালি দেখে তিনি আগুন লাগানোর ঘটনার বিষয়ে নিশ্চিত হন। তিনি আরও জানান, নৈশপ্রহরী মজিবর রহমান ভোরে অফিসে প্রবেশ করে ঘুমিয়ে পড়েছিলেন, আর সেই সময়ই ঘটনা ঘটতে পারে।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে প্লাস্টিকের দুটি খালি বোতল উদ্ধার করা হয়েছে, যা সম্ভবত দাহ্য পদার্থ বহনে ব্যবহার করা হয়েছিল। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর