Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

ডেস্ক সংবাদ

নারী ক্রিকেটকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলাকে নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি।

চলতি বছরের ৬ জুন অনুষ্ঠিত বোর্ড নির্বাচনের পর ২৩টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল, তবে তখন রুবাবা দৌলা পরিচালকের দায়িত্বে ছিলেন না। চলতি মাসের ৩ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। এরপরই নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

এর আগে এই বিভাগের প্রধান ছিলেন আবদুর রাজ্জাক। তাকে এখন নারী বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। পাশাপাশি জাতীয় দলের সাবেক এই স্পিনারকে নতুনভাবে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে।

এইচপি ইউনিটের প্রধান হিসেবে এতদিন দায়িত্ব পালন করছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পুনর্গঠনের অংশ হিসেবে তাকে এবার গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

এর আগে গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পালন করছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি এখন বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ওয়ার্কিং কমিটির দায়িত্ব সামলাবেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর